ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের চলমান পরিস্থিতি নজরে রেখেছে পেন্টাগন: মুখপাত্র

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন-বিক্ষোভ এবং হামলা, সহিংসতা ও হত্যার ঘটনাসহ চলমান পরিস্থিতি নজরে রেখেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। একইসঙ্গে পেন্টাগন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলেছে, তারা সহিংসতা দেখতে চায় না।


স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুলাই) অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।


তিনি বলেন, ‘অবশ্যই আমরা সেখানে (বাংলাদেশে) চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আমার সহকর্মীরা যা বলেছে, আমিও সেটির প্রতিধ্বনি করতে চাই, আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না।’

ads
ads
ads

Our Facebook Page

↑